দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। সোমবার (২৪ আগস্ট) এক অভিনন্দনবার্তায় তিনি মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান।
বার্তায় চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন শি জিনপিং। তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর গত ৫১ বছরে দুই দেশ পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়েছে। পাশাপাশি একে অপরের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়ে সমর্থন করেছে এবং নিজ নিজ আধুনিকায়নের পথে সহযোগিতা করে আসছে।
চীনের রাষ্ট্রপতি বলেন, পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির পরীক্ষায় চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তীর্ণ হয়েছে।
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও জোরদারে কাজ করার আগ্রহ প্রকাশ করেন শি জিনপিং। একই সঙ্গে কৌশলগত যোগাযোগ বাড়ানো, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি।
শি জিনপিংয়ের প্রত্যাশা, এসব উদ্যোগের মাধ্যমে নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যৎ সম্প্রদায়ের সম্পর্ক আরও গভীর হবে এবং দুই দেশের জনগণ এর সুফল পাবে।
এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।
নির্বাচনের ফল প্রকাশের পর মির্জা ফখরুলকে অভিনন্দন জানায় ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। এক বার্তায় তারা দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে।
দূতাবাসের বার্তায় বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্ব দেয় এবং নতুন যুগে যৌথ প্রচেষ্টায় ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ে তুলতে নিবিড়ভাবে কাজ করতে প্রস্তুত, যাতে দুই দেশ ও দুই দেশের জনগণ এর সুফল পায়।
এমএস/